চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে। দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো! চলো সমান পথে। ‘হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই— পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে।’ ও দিক চেয়ো না, চেয়ো না— যেয়ো না, যেয়ো না। চলো সমান পথে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).