চলে যাবি এই যদি তোর মনে থাকে

Rabindranath Tagore

চলে যাবি এই যদি তোর মনে থাকে
ডাকব না, ফিরে ডাকব না—
ডাকি নে তো সকালবেলার শুকতারাকে।
হঠাৎ ঘুমের মাঝখানে কি
বাজবে মনে স্বপন দেখি
‘হয়তো ফেলে এলেম কাকে’—
আপনি চলে আসবি তখন আপন ডাকে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).