চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়
চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়। ওকে মেঘের ডাকে ডাকল সুদূরে, ‘আ য় আ য় আয়।’ কূলে প্রফুল্ল বকুলবন ওরে করিছে আবাহন— কোথা দূরে বেণুবন গায়, ‘আ য় আ য় আয়।’ তীরে তীরে, সখী, ওই-যে উঠে নবীন ধান্য পুলকি। কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে— গাহিছে সজল বায়, ‘আ য় আ য় আয়।’
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).