চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি

Rabindranath Tagore

চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি
তুমি হে প্রভু—
তুমি চিরমঙ্গল সখা হে তোমার জগতে,
চিরসঙ্গী চিরজীবনে॥
চিরপ্রীতিসুধানির্ঝর তুমি হে হৃদয়েশ—

তব জয়সঙ্গীতধ্বনিছে তোমার জগতে
চিরদিবা চিররজনী॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).