ছিল যে পরানেরঅন্ধকারে

Rabindranath Tagore

ছিল যে পরানেরঅন্ধকারে
এল সে ভুবনের আলোক-পারে।
স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি,
অবাক্ আঁখি দুটি হেরিল তারে।
মালাটি গেঁথেছিনুঅশ্রুধারে,
তারে যে বেঁধেছিনু সে মায়াহারে।
নীরব বেদনায় পূজিনু যারে হায়
নিখিল তারি গায় বন্দনা রে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).