ছি ছি,চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি,চোখের জলে ভেজাস নে আর মাটি। এবারকঠিন হয়ে থাক্-না ওরে, বক্ষোদুয়ার আঁটি— জোরেবক্ষো দুয়ার আঁটি॥ পরানটাকে গলিয়ে ফেলেদিস নে, রে ভাই, পথে ঢেলে মিথ্যে অকাজে— ওরেনিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি, পথেরকতই বাধা কাটি॥ দেখলে ও তোর জলের ধারাঘরে পরে হাসবে যারা তারা চার দিকে— তাদেরদ্বারেই গিয়ে কান্না জুড়িস,যায় না কি বুক ফাটি লাজেযায় না কি বুক ফাটি? দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে— তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি— কেবলকরিস ঘাঁটাঘাঁটি
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).