ছি ছি,চোখের জলে ভেজাস নে আর মাটি

Rabindranath Tagore

ছি ছি,চোখের জলে ভেজাস নে আর মাটি।
এবারকঠিন হয়ে থাক্‌-না ওরে, বক্ষোদুয়ার আঁটি—
জোরেবক্ষো দুয়ার আঁটি॥
পরানটাকে গলিয়ে ফেলেদিস নে, রে ভাই, পথে ঢেলে
মিথ্যে অকাজে—
ওরেনিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,
পথেরকতই বাধা কাটি॥
দেখলে ও তোর জলের ধারাঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে—
তাদেরদ্বারেই গিয়ে কান্না জুড়িস,যায় না কি বুক ফাটি
লাজেযায় না কি বুক ফাটি?

দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে—
তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি—
কেবলকরিস ঘাঁটাঘাঁটি

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).