ছাড়্ গো তোরা ছাড়্ গো
ছাড়্ গো তোরা ছাড়্ গো, আমিচলব সাগর-পার গো। বিদায়বেলায় একি হাসি,ধরলি আগমনীর বাঁশি— যাবার সুরে আসার সুরে করলি একাকার গো। সবাই আপন-পানেআমায়আবার কেন টানে। পুরানো শীত পাতা-ঝরা,তারে এমন নূতন করা! মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো। রঙের খেলার ভাই রে,আমারসময় হাতে নাই রে। তোমাদের ওই সবুজ ফাগেচক্ষে আমার ধাঁদা লাগে— আমায় তোদের প্রাণের দাগেদাগিস নে, ভাই, আর গো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).