বুক বেঁধে তুই দাঁড়া দেখি,বারে বারে হেলিস নে

Rabindranath Tagore

বুক বেঁধে তুই দাঁড়া দেখি,বারে বারে হেলিস নে ভাই!
শুধু তুইভেবে ভেবেই হাতের লক্ষ্মীঠেলিস নে ভাই॥
একটা কিছু করে নে ঠিক,ভেসে ফেরা মরার অধিক—
বারেক এ দিক বারেক ও দিক, এ খেলা আর খেলিস নে ভাই॥

মেলে কিনা মেলে রতনকরতে তবু হবে যতন—
না যদি হয় মনের মতনচোখের জলটা ফেলিস নে ভাই!
ভাসাতে হয় ভাসা ভেলা,করিস নে আর হেলাফেলা—
পেরিয়ে যখন যাবে বেলাতখন আঁখি মেলিস নে ভাই॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).