বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ
বুঝেছি কি বুঝি নাই বা সে তর্কে কাজ নাই, ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই॥ ভোরের আলোয় নয়ন ভ’রেনিত্যকে পাই নূতন করে, কাহার মুখে চাই॥ প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা কানে আমার লেগেছে গান, করেছে আন্মনা। হৃদয়ে মোর কখন জানিপড়ল পায়ের চিহ্নখানি চেয়ে দেখি তাই॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).