বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়!

Rabindranath Tagore

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়!
ও মিছে আদর তবে না করিলে নয়?
ও শুধু বাড়ায় ব্যথা—সে-সব পুরানো কথা
মনে করে দেয় শুধু, ভাঙে এ হৃদয়।

প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
আমি যত বুঝি তত কে বুঝিবে আর।
প্রেম যদি ভুলে থাক সত্য ক’রে বলো-নাকো—
করিব না মুহূর্তের তরে তিরস্কার।
আমি তো বলেই ছিনু, ক্ষুদ্র আমি নারী
তোমার ও প্রণয়ের নহি অধিকারী।
আর-কারে ভালোবেসেসুখী যদি হও শেষে
তাই ভালোবেসো নাথ, না করি বারণ।
মনে ক’রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা,
পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).