বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা। বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা। পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে— মরণ এবার আনল আমার বরণডালা। যৌবনেই ঝড় উঠেছে আকাশ-পাতালে। নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা— আরাম বলে ‘এল আমার যাবার পালা’।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).