বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক

Rabindranath Tagore

বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক—
যায় যদি সে যাক।
রইল তাহার বাণী বইল ভরা সুরে, রইবে না সে দূরে—
হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক।
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে।

তারেতোমার বীণা যায় না যেন ভুলে,
তোমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).