বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়

Rabindranath Tagore

বর্ষ গেল, বৃথা গেল, কিছুই করি নি হায়—
আপন শূন্যতা লয়ে জীবন বহিয়া যায়॥
তবু তো আমার কাছেনব রবি উদিয়াছে,
তবু তো জীবন ঢালি বহিছে নবীন বায়॥
বহিছে বিমল ঊষা তোমার আশিসবাণী,
তোমার করুণাসুধা হৃদয়ে দিতেছে আনি।
রেখেছ জগতপুরে,মোরে তো ফেল নি দুরে,
অসীম আশ্বাসে তাই পুলকে শিহরে কায়॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).