বরিষ ধরা-মাঝে শাস্তির বারি

Rabindranath Tagore

বরিষ ধরা-মাঝে শাস্তির বারি
শুষ্ক হৃদয় লয়েআছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী॥
না থাকে অন্ধকার,না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক,প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি॥
কেন এ হিংসাদ্বেষ,কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান।
বিতর’ বিতর’ প্রেমপাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).