বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ। আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। স্বপ্নশেষে বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে আধো-ঘুমেৱ-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ। বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ, যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ। চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).