বঁধুয়া, হিয়া-পর আও রে!
বঁধুয়া, হিয়া-পর আও রে! মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-’পর চাও রে! যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না— চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর মুরলি বজাওলি না! লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ! শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ! ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি! ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি! তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান। ধন্য ধন্য রে, ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর। হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুঁক প্রেমরস-ভোর।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).