বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল

Rabindranath Tagore

বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল।

বাঁশির ধ্বনি হাওয়ায় ভাসে, সবার কানে বাজবে না সে—
দেখ্ লো চেয়ে যমুনা ওই ছাপিয়ে গেল কূল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).