বন্ধু, রহো রহো সাথে
বন্ধু, রহো রহো সাথে আজি এ সঘন শ্রাবণপ্রাতে। ছিলে কি মোর স্বপনে সাথিহারা রাতে। বন্ধু, বেলা বৃথা যায় রে আজি এ বাদলে আকুল হাওয়ায় রে— কথা কও মোর হৃদয়ে, হাত রাখো হাতে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).