বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না

Rabindranath Tagore

বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না—
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক—
মোর কথা তারে বোলো না, বোলো না।
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী—
মোর তরে তারে দিয়ো না বেদনা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).