বল তো এইবারের মতো

Rabindranath Tagore

বল তো এইবারের মতো
প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত।
কিছু-বা ফল গেছে ঝরে, কিছু-বা ফল আছে ধরে,
বছর হয়ে এল গত—
বোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত।
হুকুম তুমি কর যদি
চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই— ওই-যে মেতে ওঠে নদী।
পার ক’রে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি,
ঘরের কাজে হই গো রত—
এবার আমার মাথার বোঝা পায়ে তোমার করি নত।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).