বল্, গোলাপ, মোরে বল্

Rabindranath Tagore

বল্, গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি, সখী, কবে।

বল্ গোলাপ, মোরে বল্,
তুই ফুটিবি সখি কবে?
ফুল ফুটেছে চারি পাশ,
চাঁদ হাসিছে সুধা-হাস,
বায়ু ফেলিছে মৃদু-শ্বাস,
পাখী গাহিছে মধু রবে
তুই ফুটিবি সখি করে?
প্রাতে পড়েছে শিশিরকণা,
সাঁঝে বহিছে দখিনা বায়,

কাছে ফুলবালা মারি মারি
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা
মুখানি দেখিতে যায়।
বায়ু দূর হতে আসিয়াছে,
যত ভ্রমর ফিরিছে কাছে,
কচি কিশলয় গুলি
রয়েছে নয়ন তুলি,
তারা সুধাইছে মিলি সবে
তুই ফুটিবি সখি কবে॥

ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে—
তুই ফুটিবি, সখী, কবে।
প্রাতে পড়েছে, শিশিরকণা,সাঁঝেবহিছে দখিনা বায়,
কাছে ফুলবালা সারি সারি—
দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়।
বায় দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে,
কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি—
তারা শুধাইছে মিলি সবে,
তুই ফুটিবি, সখী, কবে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).