বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে
বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে। পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে। পলাশকলি দিকে দিকে তোমার আখর দিল লিখে, চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে। আকাশ-পারে পেতে আছে একলা আসনখানি— নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী। পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে, পলাশ-জবায় কনক-চাঁপায় অশোকে অশ্বথে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).