বজাও রে মোহন বাঁশি

Rabindranath Tagore

বজাও রে মোহন বাঁশি।
সারা দিবসকবিরহদহনদুখ
মরমক তিয়াষ নাশি।

রিঝ-মন-ভেদনবাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান!—
হানে থিরথিরমরম-অবশকর
লহু লহু মধুময় বাণ।
ধসধস করতহউরহ বিয়াকুলু,
ঢুলু ঢুলু অবশ নয়ান।
কত শত বরষকবাত সোঁয়ারয়
অধীর করয় পরান।
কত শত আশাপূরল না বঁধু,
কত সুখ করল পয়ান।
পহু গো, কত শতপীরিতযাতন
হিয়ে বিঁধাওল বাণ।
হৃদয় উদাসয়নয়ন উছাসয়
দারুণ মধুময় গান।
সাধ যায় ইহযমুনা-বারিম
ডারব দগধ পরান।
সাধ যায়, বঁধু,রাখি চরণ তব
হৃদয়মাঝ হৃদয়েশ—
হৃদয়জুড়াওনবদনচন্দ্র তব
হেরব জীবনশেষ।
সাধ যায় ইহচাঁদমকিরণে
কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়েপ্রাণ মিশায়ব
বাঁশিক-সুমধুর তানে।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়,
রাধাময় তব বেণু।
জয় জয় মাধবজয় জয় রাধা,
চরণে প্রণমে ভানু।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).