বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি!

Rabindranath Tagore

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি!
আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলেবারেক হৃদয় যায় যে খুলে,
বারেক তারে ঢাকি।
বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ—
অন্তরে মোর তোমার লাগি একটি কান্না-ধন।
হৃদয় বলে তোমার দিকেরইবে চেয়ে অনিমিখে,
চায় না কেন আঁখি?

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).