বিজয়মালা এনো আমার লাগি

Rabindranath Tagore

বিজয়মালা এনো আমার লাগি।
দীর্ঘরাত্রি রইব আমি জাগি।
চরণ যখন পড়বে তোমার মরণকূলে
বুকের মধ্যে উঠবে আমার পরান দুলে,
সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগী।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).