বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান

Rabindranath Tagore

বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান—
তুমি কিএমনি শক্তিমান!
আমাদেরভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান—
তোমাদেরএমনি অভিমান।
চিরদিন টানবে পিছে,চিরদিন রাখবে নীচে—
এত বল নাই রে তোমার,সবে না সেই টান॥
শাসনেযতই ঘেরোআছে বলদুর্বলেরও,
হও-নাযতই বড়োআছেন ভগবান।
আমাদেরশক্তি মেরেতোরাওবাঁচবি নে রে,
বোঝা তোরভারী হলেই ডুববে তরীখান॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).