বিদায় করেছ যারে নয়নজলে
বিদায় করেছ যারে নয়নজলে, এখন ফিরাবে তারে কিসের ছলে গো। আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে তারে কি পড়েছে মনে বকুলতলে। সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি, মুকুলিত দশ দিশি কুসুমদলে। দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি, যদি ওই মালাখানি পরাতে গলে। এখন ফিরাবে তারে কিসের ছলে গো মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বার বার, সে মন ফিরে না আর যে গেছে চলে ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল— চিরদিন আকুল পরান জ্বলে। এখন ফিরাবে তারে কিসের ছলে গো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).