বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা॥ বাজে অসীম নভোমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবিচন্দ্রতারা॥ একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষহতবিশ্ব চরণে বিনত, লক্ষশত ভক্তচিত বাক্যহারা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).