বেসুর বাজে রে
বেসুর বাজে রে, আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে। মেলে না সুর এই প্রভাতেআনন্দিত আলোর সাথে, সবারে সে আড়াল করে, মরি লাজে রে। ওরেথামা রে ঝঙ্কার। নীরব হয়ে দেখ্ রে চেয়ে, দেখ্ রে চারি ধার। তোরই হৃদয় ফুটে আছেমধুর হয়ে ফুলের গাছে, নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).