বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়

Rabindranath Tagore

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।
তব প্রেম লাগিদিবানিশি জাগিব্যাকুলহৃদয়॥
তব প্রেমে কুসুম হাসে,তব প্রেমে চাঁদ বিকাশে,
প্রেমহাসি তব উষা নব নব,
প্রেমে-নিমগণ নিখিল নীরব,
তব প্রেম-তরে ফিরে হা হা ক’রে উদাসী মলয়॥
আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে,
ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি।

জলে স্থলেগগনতলেতব সুধাবাণী সতত উথলে—
শুনিয়া পরান শান্তি না মানে,
ছুটে যেতে চায় অনন্তেরই পানে,
আকুল হৃদয়খোঁজে বিশ্বময়ও প্রেম-আলয়॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).