বেদনা কী ভাষায় রে
বেদনা কী ভাষায় রে মর্মে মর্মরি গুঞ্জরি বাজে। সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে, চঞ্চল বেগে বিশ্বে দিল দোলা। দিবানিশি আছি নিদ্রাহরা বিরহে তব নন্দনবন-অঙ্গনদ্বারে, মনোমোহন বন্ধু— আকুল প্রাণে পারিজাতমালা সুগন্ধ হানে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).