বড়ো আশা ক’রে এসেছি গো, কাছে ডেকে লও
বড়ো আশা ক’রে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিব। আর আমি-যে কিছু চাহি নে, জননী ব’লে শুধু ডাকিব। তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব— ওই-যে হেরি তমসঘনঘোরা গহন রজনী।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).