বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে

Rabindranath Tagore

বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে,
মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে।
তোমারে হৃদয়ে ক’রে আছি নিশিদিন ধ’রে,
চেয়ে থাকি আঁখি ভ’রে মুখের পানে।
বড় আশা, বড়ো তৃষা, বড়ো আকিঞ্চন তোমারি লাগি
বড় সুখে, বড়ো দুখে, বড়ো অনুরাগে রয়েছি জাগি।
এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার,
ভেসে গেছে মন প্রাণ মরণ টানে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).