বারে বারে পেয়েছি যে তারে
বারে বারে পেয়েছি যে তারে চেনায় চেনায় অচেনারে। যারে দেখা গেল তারি মাঝেনা-দেখারই কোন্ বাঁশি বাজে, যে আছে বুকের কাছে কাছেচলেছি তাহারি অভিসারে॥ অপরূপ সে যে রূপে রূপেকী খেলা খেলিছে চুপে চুপে। কানে কানে কথা উঠে পূরেকোন্ সুদূরের সুরে সুরে চোখে-চোখে-চাওয়া নিয়ে চলেকোন্ অজানারই পথপারে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).