বাজিবে, সখী, বাঁশি বাজিবে
বাজিবে, সখী, বাঁশি বাজিবে— হৃদয়রাজ হৃদে রাজিবে॥ বচন রাশি রাশিকোথা যে যাবে ভাসি, অধরে লাজহাসি সাজিবে॥ নয়নে আঁখিজলকরিবে ছলছল, সুখবেদনা মনে বাজিবে। মরমে মুরছিয়ামিলাতে চাবে হিয়া সেই চরণযুগরাজীবে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).