বাজে করুণ সুরেহায় দূরে

Rabindranath Tagore

বাজে করুণ সুরেহায় দূরে
তব চরণতলচুম্বিত পন্থবীণা।
এ মম পান্থচিত চঞ্চল
জানি না কী উদ্দেশে।
যুথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে,
তেমনি চিত্ত উদাসী রে
নিদারুণ বিচ্ছেদের নিশীথে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).