বাজাও তুমি, কবি, তোমার সঙ্গীত সুমধুর
বাজাও তুমি, কবি, তোমার সঙ্গীত সুমধুর গম্ভীরতর তানে প্রাণে মম— দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তব পায়ে॥ বিসরিব সব সুখ-দুখ, চিন্তা, অতৃপ্ত বাসনা— বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব-মাঝে অনুখন আনন্দবায়ে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).