বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি?

Rabindranath Tagore

বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি?
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি?
রৌদ্রদাহ হলে সারানামবে কি ওর বর্ষাধারা?
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি?
যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে!
অভিমানের কালো মেঘেবাদল-হাওয়া লাগবে বেগে,
নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি?

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).