বাদল-দিনের প্রথম কদম ফুলকরেছ দান

Rabindranath Tagore

বাদল-দিনের প্রথম কদম ফুলকরেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান।

মেঘের ছায়ায় অন্ধকারেরেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান
আজ এনে দিলে, হয়তো দিবে না কাল—
রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
এ গান আমার শ্রাবণে শ্রাবণেতব বিস্মৃতিস্রোতের প্লাবনে
ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).