বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-র
বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-র। গানের পালা শেষ ক’রে দে রে, যাবি অনেক দূর। ছাড়ল খেয়া ও পার হতে ভাদ্রদিনের ভরা স্রোতে রে, দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর। কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি, মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি। অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি শিশির-ছাওয়া রে আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).