বাদল-বাউল বাজায় রে একতারা
বাদল-বাউল বাজায় রে একতারা— সারা বেলা ধ’রে ঝরোঝরো ঝরো ধারা। জামের বনে ধানের ক্ষেতে আপন তানে আপনি মেতে নেচে নেচে হল সারা। ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘর-ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে পুবে হাওয়া গৃহহারা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).