আয়আয় রে পাগল, ভুলবি রে চল্‌ আপনাকে

Rabindranath Tagore

আয়আয় রে পাগল, ভুলবি রে চল্‌ আপনাকে,
তোরএকটুখানির আপনাকে
তুইফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে।
কোন্হঠাৎ হাওয়ার ঢেউ উঠে
তোরঘরের আগল যায় টুটে,
ওরেসুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে—
তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে।
নানান গোলে তুফান তোলে চার দিকে—
তুইবুঝিস নে, মন, ফিরবি কখন কার দিকে।
তোরআপন বুকের মাঝখানে
কী যেবাজায় কে যে সেই জানে—
ওরেপথের খবর মিলবে রে তোর সেই ডাকে—
তোরআপন বুকের সেই ডাকে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).