আসা-যাওয়ার মাঝখানে
আসা-যাওয়ার মাঝখানে একলা আছ চেয়ে কাহার পথ-পানে॥ আকাশে ওই কালোয় সোনায়শ্রাবণমেঘের কোণায় কোণায় আঁধার-আলোয় কোন্ খেলা যে কে জানে আসা-যাওয়ার মাঝখানে॥ শুকনো পাতা ধুলায় ঝরে,নবীন পাতায় শাখা ভরে। মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা যায় চলে ওই অশ্রু-ভরা কোন্ গানে আসা-যাওয়ার মাঝখানে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).