আররেখো না আঁধারে,আমায়দেখতে দাও

Rabindranath Tagore

আররেখো না আঁধারে,আমায়দেখতে দাও।
তোমার মাঝে আমার আপনারেদেখতে দাও।
কাঁদাও যদি কাঁদাও এবার,সুখের গ্লানি সয় না যে আর,
নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে—
আমায়দেখতে দাও।
জানি না তো কোন্ কালো এই ছায়া,
আপন ব’লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।
স্বপ্নভারে জমল বোঝা,চিরজীবন শূন্য খোঁজা—
যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে
আমায়দেখতে দাও।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).