আরো একটু বসো তুমি, আরো একটু বলো

Rabindranath Tagore

আরো একটু বসো তুমি, আরো একটু বলো।
পথিক, কেন অথির হেন— নয়ন ছলোছলো॥
আমার কী যে শুনতে এলেতার কিছু কি আভাস পেলে—
নীরব কথা বুকে আমার করে টলোমলো॥
যখন থাক দূরে
আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে।
কাছে এলে তোমার আঁখিসকল কথা দেয় যে ঢাকি—
সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).