আরো আঘাত সইবে আমার, সইবে আমারো
আরো আঘাত সইবে আমার, সইবে আমারো। আরো কঠিন সুরে জীবন-তারে ঝঙ্কারো॥ যে রাগ জাগাও আমার প্রাণে বাজে নি তা চরম তানে, নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারো॥ লাগে না গো কেবল যেন কোমল করুণা, মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ কোরো না। জ্ব’লে উঠুক সকল হতাশ,গর্জি উঠুক সকল বাতাস, জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তারো॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).