আরনাই যে দেরি, নাই যে দেরি
আরনাই যে দেরি, নাই যে দেরি। সামনে সবার পড়ল ধরাতুমি যে, ভাই, আমাদেরই। হিমের বাহু-বাঁধন টুটিপাগ্লাঝোরা পাবে ছুটি, উত্তরে এই হাওয়া তোমারবইবে উজান কুঞ্জ ঘেরি। নাই যে দেরি নাই যে দেরি। শুনছ না কি জলে স্থলেজাদুকরের বাজল ভেরী। দেখছ নাকি এই আলোকেখেলছে হাসি রবির চোখে— সাদা তোমার শ্যামল হবে,ফিরব মোরা তাই যে হেরি
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).