আরাম-ভাঙা উদাস সুরে

Rabindranath Tagore

আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শূন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে॥
বিরামহারা ঘরছাড়াকেব্যাকুল বাঁশি আপনি ডাকে—
ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে॥
আমার প্রাণের কোন্ নিভৃতেলুকিয়ে কাঁদায় গোধূলিতে—

মন আজও তার নাম জানে না,রূপ আজও তার নয়কো চেনা—
কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).