আর নহে, আর নহে
আর নহে, আর নহে— বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে। লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে, এ কোন্ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে। কানন মরু হল, আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো। কাহার ভাগ্য হতে বরণমাল হরণ করো, ভাঙা ডালি ভরো— মিলনমালার কণ্টকভার কণ্ঠে কি আর সহে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).